হাকুনা মাটাটাঃ জগৎজোড়া আনন্দযজ্ঞের ঠিকানা "দ্য লায়ন কিং"



Image Source: Google



"রাজা", একটা ছোট্ট শব্দ, যার মধ্যে লুকিয়ে থাকে সংগ্রাম, বুদ্ধিমত্তা, দায়িত্ব, এবং যুদ্ধ। গল্পটা যখন এক অতি পরিচিত আফ্রিকান উপকথায় আর রাজা যখন খোদ কেশরধারী সিংহ কোথাও যেন তার গভীরতা আরো বেড়ে যায়।

"দ্য লায়ন কিং" শুরু হয় সিম্বার জন্ম আর রাজা হবার সুশিক্ষা দিয়ে। সুশিক্ষাই বটে। বাবা যখন মুফাসা তা তো হবেই। আর সেখানেই তো ঝামেলা। একদিকে শেখানো হচ্ছে রাজার দায়িত্ব, সহনশীলতা, শক্তির সঠিক প্রয়োগ, অন্যদিকে স্কার ছল-চাতুরী দিয়ে হতে চাইছে রাজা (?)। বাকিটা সবার জানা, দুষ্টের দমন আর শিষ্টের পালন দিয়ে শেষ হয় সব দেশের সব উপকথারা।

প্রথমেই স্বীকার করছি হিন্দিতে দেখে একটা বড়সড় ভুল করে ফেলেছি। ঠিক যেন মনে হচ্ছিল বিরিয়ানি খাচ্ছি মাঞ্চুরিয়ান সস দিয়ে। তবে, এও বলবো ভয়েস ওভারে সব তাগড়া তাগড়া লোক থাকাতে চরিত্রের সাথে খুব একটা ইনজাস্টিস্ট হয়নি। স্কারের চরিত্রে আশীষ বিদ্যার্থী, জাজুর চরিত্রে আস্রানি আর মুফাসার চরিত্রে সাহরুখ খান বেশ মানিয়েছে, কিন্তু রাজা মুফাসা আর একটু ঝাঁঝালো হলে ক্ষতি হতো না। ইংলিশের মুফাসা যখন নাছোরবান্দা সিম্বাকে শাসন করে বলছে " No son, you should stay here with the other cubs" সেই দমক আমাদের দেশী মুফাসার মধ্যে নেই। টিমন আর পুম্বা প্রচন্ড গুরুত্বপূর্ণ দুুটো চরিত্র। সেখানে শ্রেয়স তলপড়ে আর সঞ্জয় মিশ্রা সাবলীল, সরল এবং মজাদার। টপোরি ভাষাটা প্রথমে কানে লাগলেও, তা সহনীয় হয়ে যায়। অন্যদিকে জীবনের মূলমন্ত্র যেখানে "হাকুনা মাটাটা" সেই জীবনের প্রতিচ্ছবি হিসাবে তাদের ভাষা ভঙ্গী যাই হোক কি আসে যায়? সিম্বার গলায় সাহরুখপুত্র আরিয়ান যেন সত্যিই রাজা। আহা, কি তেজ, কি বিনয়, কি প্রত্যয়। হিন্দিতে দেখার সবচেয়ে বড় অসুবিধা তার মিউজিক। হান্স জিমারের সেই ফ্লেভার জগতে আর কেউ দিতে পারবে বলে তো মনে হয় না। গোটা স্ক্রিন জুড়ে সিংহ, জিরাফ, হায়না, জেব্রা, মরুভূমি, সাভানা, এক কথায় গোটা আফ্রিকা। কিন্তু কান বলছে এ আফ্রিকা সত্যি নয়। গানগুলো নুনছাড়া আলুভাতে।

ভাষার উর্ধ্বে চরিত্রায়নে ঢুকে এটুকু বলবো সিম্বার নতুন জগতে বেড়ে ওঠার আর একটু বিস্তৃতি এবং স্কারের চরিত্রের আর একটু ডিটেলিং থাকলে ভালো হতো। রাজা হবার যুদ্ধে যেন সিম্বা খুব সহজে জিতে গেল। অ্যানিমেশনের কথা আলাদা করে বলার কিছু নেই, নয়তো চোখের সামনে আফ্রিকা উঠে আসতো না।
অতএব, সব মিলিয়ে পাঁচে তিন দেওয়া যায়। তবে একটাই রিকোয়েস্ট করবো। হিন্দি নয়, দেখলে ইংলিশ ভার্সনে দেখুন। সবশেষে সিনেমা হল ছাড়ার সময় মাথায় বোধহয় দুটো শব্দ বারবার ঘুরবে, ঘুরতেই থাকবে। হাকুনা মাটাটা।

Comments

Post a Comment

Popular posts from this blog

9 Types of Bengalis You Will Surely Find in a Durgapuja Pandal

৭ জন সমসাময়িক অনুপ্রেরনীয় নারীদের সাফল্যের গল্প

কণ্ঠঃ ভাঙা ছকের কথোপকথনে নিস্তব্ধতার শব্দ