৭ জন সমসাময়িক অনুপ্রেরনীয় নারীদের সাফল্যের গল্প
পেরিয়ে গেছে তথাকথিত
স্বাধীনতার অনেকগুলো বছর,
তবুই যেন একটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে আছি আমরা সবাই।
এবং শেকল শুনলেই মনে পড়ে যায় নারীদের কথা।
আন্তর্জাতিক নারী দিবস আসবে, আর আমরা বারবার শুভেচ্ছা দিয়ে যাব মেঘাচ্ছন্ন হয়ে থাকা “অর্ধেক
আকাশ”-কে। অন্যদিকে, প্যারালাল ওয়ার্ল্ডে মহিলারা স্যানিটারি ন্যাপকিনের ছবি
দেখিয়ে, রয়্যাল এনফিল্ডের ওপর বসে ছবি দিয়ে নারী দিবসে নারী স্বাধীনতার বিজ্ঞাপন দেবে। অথচ, সেই সব মহিলাদের কথা শোনা বাঁ বলা হয়ে ওঠে না যারা নারী দিবসে অফিসের ডেস্কে গোলাপ আর চকলেট পেয়েই
থেমে থাকেনা।
১। শ্রদ্ধা শর্মা
![]() |
| Image source: www.legalwiz.in |
শ্রদ্ধা শর্মা
ছিলেন একজন সাধারণ মেয়ে এবং পাটনার সেন্ট স্টিফেন কলেজ ইতিহাসের ছাত্রী। পরবর্তী
কালে তিনিই হয়ে উঠলেন ইওরস্টোরি নামক ভারতের বৃহত্তম উদ্যোক্তাদের জন্য খোলা অনলাইন মিডিয়া প্লাটফর্মের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।
“When you know you have to fend for yourself every inch of the way, it gives you a different kind of grit and tenacity.” – Shradha Sharma
২। কিরন মজুমদার সাউ
![]() |
| Image Source: www.shethepeople.com |
শুধুমাত্র একজন
বিশিষ্ট উদ্যোক্তাই নন, কিরন একই সঙ্গে বায়োকন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও
চেয়ারপার্সন এবং আইএমএম- ব্যাঙ্গালোরের চেয়ারপার্সন। তাঁর নিজস্বতা ও কঠোর
পরিশ্রমের দ্বারা ফোবসের পৃথিবীর মোস্ট পাওয়ারফুল মহিলার
লিস্টে ৯২তে জায়গা
করে নেন। সর্বোপরি, অন্যতম আন্তর্জাতিক সংবাদপত্র “ফাইনান্সিয়াল টাইম” অনুযায়ী তিনি ভারতের ৫০ জন ব্যবসায়িক প্রভাবশালী মহিলাদের একজন। অনেকেই
জানেন না, যে তিনি ওঠমার গোল্ড মেডেল প্রাপ্ত একজন রসায়নবিদ।
৩। অনু শ্রীধারন
হরিয়ানার একটি
ছোট্ট শহর আম্বালার মেয়ে স্বাতী বর্তমানে “ক্যাশ করো”
নামক একটি অনলাইন আর্থিক সংস্থানের সহ-প্রতিষ্ঠাতা। লন্ডন স্কুল অফ ইকনমিক্স
থেকে গণিত ও অরথিনিতিতে স্নাতকত্ব লাভ করার পর, গোল্ডম্যান সাচস নামক একটি
আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসাবে কাজ করেন পাঁচ
বছর। তারপর, স্বপ্নপূরণের পথে বেড়িয়ে পরেন স্বাতী, এবং ভারতের সফলতায় উত্তীর্ণ
অন্যতম এক মহিলা হয়ে ওঠেন তিনি।
৫। মিনা বৃন্দা
![]() |
| Image Source: Live Mint |
বছর পঞ্চাশের মিনা
নিছকই তাঁর শখ পূরণের জন্য শুধু করেছিলেন এথনিক জামাকাপড় ডিজাইন করা। পরবর্তীকালে,
তাঁর করা ডিজাইন এক অন্যমাত্রা যোগ করেছে ভারতের অন্যতম জনপ্রিয় রেডিমেড ফ্যাশন
ব্র্যান্ড বিবা-তে। মাত্র আট হাজার টাকা দিয়ে শুরু করে বর্তমানে কয়েক কোটি টাকার মালিক
ইনি।
“If you passionately want to do something, then do it. Every woman has got the potential and capability for it.”- Meena Bindra
৬। সুচি মুখার্জি
![]() |
| Image Source: India Today |
৭। অদিতি গুপ্তা
![]() |
| Image Source: The Time Magazine |
ইলেক্ট্রনিক্স
অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে
স্নাতকোত্তর লাভ করার পর অদিতি গুপ্তা মেনসট্রুপিডিয়া নামক একটি অনলাইন পোর্টালের
প্রতিষ্ঠাতা যেখানে পিরিয়ড চলাকালীন সময়ের স্বাস্থ্য সচেতনতা সম্মন্ধে বিভিন্ন
অবগত করা হয়। মজাদার কমিক্স অথবা তথ্যপূর্ণ ব্লগের মাধ্যমে অদিতি ভেঙে দিতে চায় এই
অন্তঃসারশূন্য, অমূলক নিষিদ্ধতা।
এঁরা পেরিয়ে এসেছে
অনেকটা পথ,সঙ্গে রয়েছে আরও এগিয়ে চলার ব্রত । অথচ, প্রতিটা সফল নারীর পেছনে পরে থাকে
আরও অনেক অনেক অসফল নারী, যারা প্রতি নিয়ত তাদের সফলটা তুলে দিচ্ছে অন্য কারোর,
খুব কাছের কারোর হাতে। আবার, কেউ কেউ নারীত্ব বজায় রাখতে পুরুষ অথবা সমাজের টুঁটি
টিপে ধরতে চায়। যদিও, আমাদের মনে রাখতে হবে- নারীত্ব এক স্বতন্ত্র অপ্রতিদ্বন্দ্বী স্বত্ত্বা।







Comments
Post a Comment