Posts

Showing posts from June, 2020

গুলাবো সিতাবোঃ হাসির আড়ালে লোভ, হিংসা আর ক্ষয়িষ্ণু ঐতিহ্যের আলোড়ন

Image
ছবির নাম- গুলাবো সিতাবো পরিচালক- সুজিত সরকার অভিনয়- অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, সৃষ্টি শ্রীবাস্তব, বিজয় রাজ, ব্রিজভূষণ কালা রেটিং- ৩.৫/ ৫ ধিমে তাল, বেশ খানিকটা ধৈর্য, এবং না-বলার মধ্যে বলাগুলো শোনার প্রবণতা থাকলে গুলাবো সিতাবো আপনার জন্য। অপরদিকে, ট্রেইলার দেখে যদি মনে করেন যে গল্পটা বাড়িওয়ালা-ভাড়াটের ঝগড়াকে কেন্দ্র করে একটা চটুল গল্প, তবে একটু আশাহত হবার সম্ভবনা আছে। সেভাবে বলতে গেলে এই ছবিতে বলার মতো কোন গল্প নেই, ফ্রেমের পর ফ্রেম রেখে যেন সাজানো হয়েছে একটা জীবন, যেমনটা সুজিত সরকার তার সমস্ত ছবিতেই সাজিয়ে থাকে। এক কথায় বললে এটি কিপটে বাড়িওয়ালা এবং তার খিটকেল   ভাড়াটের গল্প, যেখানে ঝগড়া আছে, রাগ আছে, হিংসা আছে, আর ভীষণভাবে আছে লোভ। সুজিত সরকারের নির্দেশনা আর জুহি চতুর্বেদীর চিত্রনাট্য একটা আলাদা ম্যাজিক তৈরি করেছে সারা ছবি জুড়ে। ডায়লগে মজা আছে, একে অপরের প্রতি শ্লেষ আছে, আর আছে প্রতিনিয়ত ফুরিয়ে যাওয়া মানুষগুলোর তীব্র আকুতি। ছবির প্লট আঁকা হয়েছে লক্ষৌয়ের মত একটা শহরে যার সমস্ত অলিগলি জুড়ে রয়েছে একটা রাজকীয় সময়ের স্মৃতি, এবং সেই স্মৃতির ধ্বংসস...