Posts

Showing posts from January, 2020

দ্বিতীয় পুরুষঃ টুইস্টের চাপে হাঁসফাঁস করছে গল্পের লজিক

Image
Image Source: Google ছবির নামঃ দ্বিতীয় পুরুষ পরিচালকঃ সৃজিত মুখার্জি অভিনয়েঃ পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, গৌরব চক্রবর্তী রেটিংঃ ৩/৫ ' কনফিডেন্স ভালো , তবে ওভারকনফিডেন্স একেবারেই ভালো নয়। ' শেষ দৃশ্যটা দেখার পর মনে মনে ঠিক এই কথাটাই বললাম। কেন বললাম আসছি তার কথায়। তবে , বেশি বললে যে ফুরফুর করে স্পয়লার বেড়িয়ে আসবে। ছবির প্লটটা মোটের ওপর এরকমই - সেই বাইশে শ্রাবণের জুনিয়র অফিসার অভিজিৎ পাকড়াশি ( পরমব্রত চট্টোপাধ্যায় ) এই ন ' বছরে পুলিশ হিসাবে বেশ জাঁকিয়ে বসেছে। সিরিয়াল কিলিংয়ের প্রায় অথোরিটি হয়ে বসে আছেন তিনি। কিন্তু তার পারসোনাল লাইফের কোন উত্তরণ ঘটেনি এই ন ' বছরে , বরং অবতরণ বললে ভুল হবে না। তবে সেন্স অফ হিউমারটা বেশ বেড়েছে। নয়তো দাম্পত্য কলহের মাঝে মাঝে কেউ পানিং করে ? বাংলার ভাষার প্রতি প্রেম আর সাহিত্যের প্রতি টান বাড়ার একমাত্র কারণ তার গুরু প্রবীর রায় চৌধুরী ( প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাইশে শ্রাবণ ) এটুকু স্পষ্ট। একদিন এই পাক...