Posts

Showing posts from January, 2019

রাজকীয় পরিবেশনঃ ফিল্ম রিভিউ, এক যে ছিল রাজা।

Image
সৃজিতের সিনেমা আমার কাছে অনেকটা চুমু খাওয়ার মতো । শেষ হওয়ার পরও মনে হয় আর একটু হলে ভালো হত । কিন্তু ভালোর তো কোনও শেষ নেই । সৃজিত মুখোপাধ্যায়ের “ এক যে ছিল রাজা ”- কথা রেখেছে । ঠিক যেমনটা সিনেমার ট্রেইলারে বলেছিল - একই গল্প অন্যরকম করে বলা , সেভাবেই বলেছে । ভাওয়াল সন্ন্যাসীর মামলা  কম-বেশী কে না জানে? তবে তার ভেতরকার গল্প খুবই সুক্ষ্ম । সেনসিটিভ । গল্পটা ছোট করে বললে যা দাঁড়ায় তা এই - এক ব্যাভিচারী রাজা তার অবাধ যৌনাচারের জীবাণু বহন না করতে পেরে মারা গেলেন । এবং তার মৃত্যুর প্রায় বারো বছর কেটে যাবার পর অবিকল একই অবয়বে ফিরে এলেন একজন নাগা সাধু, এবং নিজেকে ওই এস্টেটের জমিদার বলে দাবি করলেন । এও বললেন যে তার মৃত্যু স্বাভাবিক ছিলনা । তার শ্যালক এবং ডাক্তারের মিলিত প্রয়াস ছিল তার পেছনে । এতটুকু তো সবাই ( প্রায় ) জানে । যেটুকু জানা নেই সেটুকু দেখতেই তো ছবি দেখতে যাওয়া । অতএব , সেই ফ্যাক্টের বর্ণনা না শুনে সিনেমা হলে একবার ঢুঁ মেরে আসাই বোধহয় ভালো হবে । চলে আসি সিনেমার উপস্থাপনায়। এক কথায় স্মার্ট। রাজার রাজকীয়তায়, অথবা বলা ভালো রাজকিয়তাকে অনস্ক্রিন ফুটিয়ে তোলায় কো...