হাকুনা মাটাটাঃ জগৎজোড়া আনন্দযজ্ঞের ঠিকানা "দ্য লায়ন কিং"
Image Source: Google "রাজা", একটা ছোট্ট শব্দ, যার মধ্যে লুকিয়ে থাকে সংগ্রাম, বুদ্ধিমত্তা, দায়িত্ব, এবং যুদ্ধ। গল্পটা যখন এক অতি পরিচিত আফ্রিকান উপকথায় আর রাজা যখন খোদ কেশরধারী সিংহ কোথাও যেন তার গভীরতা আরো বেড়ে যায়। "দ্য লায়ন কিং" শুরু হয় সিম্বার জন্ম আর রাজা হবার সুশিক্ষা দিয়ে। সুশিক্ষাই বটে। বাবা যখন মুফাসা তা তো হবেই। আর সেখানেই তো ঝামেলা। একদিকে শেখানো হচ্ছে রাজার দায়িত্ব, সহনশীলতা, শক্তির সঠিক প্রয়োগ, অন্যদিকে স্কার ছল-চাতুরী দিয়ে হতে চাইছে রাজা (?)। বাকিটা সবার জানা, দুষ্টের দমন আর শিষ্টের পালন দিয়ে শেষ হয় সব দেশের সব উপকথারা। প্রথমেই স্বীকার করছি হিন্দিতে দেখে একটা বড়সড় ভুল করে ফেলেছি। ঠিক যেন মনে হচ্ছিল বিরিয়ানি খাচ্ছি মাঞ্চুরিয়ান সস দিয়ে। তবে, এও বলবো ভয়েস ওভারে সব তাগড়া তাগড়া লোক থাকাতে চরিত্রের সাথে খুব একটা ইনজাস্টিস্ট হয়নি। স্কারের চরিত্রে আশীষ বিদ্যার্থী, জাজুর চরিত্রে আস্রানি আর মুফাসার চরিত্রে সাহরুখ খান বেশ মানিয়েছে, কিন্তু রাজা মুফাসা আর একটু ঝাঁঝালো হলে ক্ষতি হতো না। ইংলিশের মুফাসা যখন নাছোরবান্দা সিম্বাকে শাসন ক...